রামপাল থানার ওসির আকস্মিক মৃত্যু, পরিবেশ প্রতিমন্ত্রীর শোক

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রামপাল থানায় দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন শেখ রাজীব আল রশিদ। সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

রামপাল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পাল জানান, জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন এবং হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বাগেরহাট পুলিশ লাইনসে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে কর্তব্যনিষ্ঠ এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে...
কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর