পদ্মায় গোসলে নেমে বেসরকারি প্রতিষ্ঠানের ২ কর্মী নিখোঁজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন— ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল (৩৫)

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘নিখোঁজ দুজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।’

আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা কান্তা শর্মার (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 
লক্ষ্মীপুরে গ্রেপ্তার নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনকে আরও সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি জাহেদুল ইসলাম জাবেদ এর চার দিনের...
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়...
বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ও টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম ‘স্কোয়াট বাংলাদেশ’-এর চতুর্থ আয়োজন ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ আগামী ৫ ডিসেম্বর ২০২৬...
আগামী ৫ বছরের মধ্যে দেশের অন্তত ১ কোটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড মিলের পাশাপাশি ব্যাগ, জুতাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ মঙ্গলবার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্যে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
লোডিং...

এলাকার খবর