ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটি কিউবি গ্লোবাল প্রেসিডেন্ট

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ও টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম ‘স্কোয়াট বাংলাদেশ’-এর চতুর্থ আয়োজন ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ আগামী ৫ ডিসেম্বর ২০২৬ রাজধানীর শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারের সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কোয়ালিটি ইন দ্য এজ অফ এআই’।

মঙ্গলবার সোবহানবাগের ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিম্পোজিয়ামের আহ্বায়ক ড. কেএম হাসান রিপন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবি-এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান।

আয়োজকরা জানান, এবারের সিম্পোজিয়ামে অংশ নেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড-এর বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। তাদের পাশাপাশি দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ারিং ও কোয়ালিটি লিডার, সিআইও/সিটিও, প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদদের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।   

দিনব্যাপী এই আয়োজনে থাকছে গ্লোবাল এক্সপার্টস মাস্টারক্লাস, কিনোট ও প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল নেটওয়ার্কিং, সার্টিফিকেশন এবং ক্যারিয়ার ইনসাইটস। অংশগ্রহণকারীরা আইএসটি কিউবি গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার-এর স্বাক্ষরিত ‘সার্টিফিকেট অফ পার্টিসিপেশন’ পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশে ১০,০০০ সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখা এবং সফটওয়্যার কিউএ ও টেস্টিংকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প ও আইটি সেবা রপ্তানি প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করাই বিএসটিবি-এর লক্ষ্য। বক্তারা উল্লেখ করেন, এআই-এর যুগে সফটওয়্যার কোয়ালিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং দক্ষতা, সার্টিফিকেশন, কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের সুযোগকে একই ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসাই তাঁদের উদ্দেশ্য।

আগামী ৫ ডিসেম্বরের এই সিম্পোজিয়ামে অংশগ্রহণে আগ্রহীরা [http://sqat.bstb-bd.org] ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে পারবেন।

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল-সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই...
শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়া এবং দেশগুলোতে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে...
শুরু হলো অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক দৌড়। আগামী আসরের ডকুমেন্টারি, আন্তর্জাতিক ও অ্যানিমেটেড ফিচার বিভাগের প্রাথমিক যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার...
সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এ জন্য বাড়ানো হয়েছে টহল তৎপরতা ও...
আগামী ৫ বছরের মধ্যে দেশের অন্তত ১ কোটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড মিলের পাশাপাশি ব্যাগ, জুতাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ মঙ্গলবার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্যে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন।
লোডিং...

এলাকার খবর