ইটভাটার পাশে কুপিয়ে ফেলে রাখা মেয়ের মৃত্যু, হাসপাতালে বাবার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে সিরাজদিখানের রামকৃষ্ণদী এলাকায় বাবা মেয়েকে কুপিয়ে জখম করে পরিত্যক্ত স্থানে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে সিরাজদিখানের রামকৃষ্ণদী এলাকায় বাবা মেয়েকে কুপিয়ে জখম করে পরিত্যক্ত স্থানে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা পরিত্যক্ত স্থানে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে ছয় বছরের শিশু তওবার মরদেহ উদ্ধার করে। এ সময় বাবা শিশুটির বাবা গোলাপ হোসেন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  দুপুর ১টার দিকে মারা যান তিনিও।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা গোলাপ হোসেনের বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তাঁর বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

গতকাল বুধবার বিকেলে ছয় বছরের কন্যা শিশুকে নিয়ে ওই ইটভাটায় বাবার সঙ্গে দেখা করতে যান গোলাপ হোসেন। এরপর ফেরার পথে বাবা ও মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এসময় কন্যা শিশু ও তার বাবাকে কুপিয়ে জখম করা হয়। পরে বাবা গোলাপ হোসেনকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি...
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্ক ফোর্স এবং নৌ পুলিশ। এর মধ্যে...
গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার...
বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলাসহ কিছুই ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে।   একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন নতুন রোগী। 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে...
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই যে প্রস্তুত হচ্ছে ব্রাজিল, আনলেত্তির দল ঘোষণা তেমন ইঙ্গিতই দিচ্ছে। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল কোচের ঘোষিত ২৬ সদস্যের দলে ছিল চমকের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর