খাবার দিতে দেরি, বাবুর্চিকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে মো. ফজের আলী নামে এক বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফের রন্ধনশালায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। তিনি ওই খানকা শরীফের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। আহত সোনাভান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে খাবার চান। খাবার দিতে দেরি হওয়ায় তিনি সেখানে থাকা রান্নার লাকড়ি দিয়ে ফজের আলী ও তার সহকারীকে এলোপাতাড়ি মারধর করেন। পরে খানকা শরীফের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোনাভান বিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আগামী রোববার এক দিনের জন্য শিথিল থাকবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি। তবে পরদিন সোমবার থেকে আগের মতোই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিলসংলগ্ন এলাকায় এ...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ৪১ মিনিট। পশ্চিম দিক থেকে আসে ছয় মুখোশধারী দুর্বৃত্ত। এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। মাত্র এক মিনিটের মধ্যে দুজনকে গুলি করে হত্যার পর আবার পশ্চিম দিক দিয়েই পালিয়ে...
মিলনায়তনজুড়ে শিশুদের মিলনমেলা। শুক্রবার বিকেলটি মুখর হয়ে উঠেছিল তাদের কলকাকলিতে। কেউ নাচছে, কেউ গাইছে, আবার কেউ পাঠাভিনয় করছে। এই উৎসবে বাদ পড়েনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও। তাদের পরিবেশিত...
বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মেহেদী নামে এক মৌসুমি জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোংলার চিলা বাজারসংলগ্ন নদীতে স্থানীয় জেলেদের জালে...
পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা...
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো....
লোডিং...

এলাকার খবর