নানাবাড়িতে যাওয়া হলো না মিনহার, মায়ের সামনে ট্রাকচাপায় মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা সদর থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা হয়। 

নিহত শিশু মিনহার বয়স ১০ বছর। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, দেবিদ্বারে ডাক্তার দেখানোর পর মিনহা তার মা ও নানির সঙ্গে নানাবাড়ি শালঘরে বেড়াতে যাচ্ছিল।

পুলিশের ভাষ্য, আজ সকালে মিনহার মা জুলেখা আক্তার চিকিৎসকের পরামর্শ নিতে দেবিদ্বারে হাসপাতালে আসেন। এ সময় মিনহার সঙ্গে তার জমজ বোন ও নানি ছিলেন। চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে নানার বাড়িতে ফিরছিল। পথে ছোট শালঘর এলাকায় সিএনজি থেকে নামার পর স্বজনরা ভাড়া পরিশোধ করছিল। এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনহার মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। তার মায়ের নাম জুলেখা আক্তার। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি। তারা নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

ওসি বলেন, ‘যা ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি কুমিল্লা–সিলেট মহাসড়কে হওয়ায় সেখানে মীরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।’

 

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটে) তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক কাজী মো. দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছে...
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ এসব ভিডিও।...
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও...
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত লং বিচ হোটেলে চার দিনব্যাপী এ আয়োজন হবে। এতে অংশ নিতে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর