অস্থিরতা চললে কারখানা বন্ধ রাখতে চান মালিকরা: বিজিএমইএ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকরা আর কারখানা চালু রাখতে চান না। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে প্রায় ৭০০ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সভাপতি আরও জানান, সাম্প্রতিক আন্দোলনের কারণে প্রায় ৬০০ পোশাক কারখানা তাদের স্বাভাবিক কাজ চালাতে পারেনি। 

মালিক পক্ষের দাবি, নতুন মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও এ ধরনের বিশৃঙ্খলা সাধারণ কোনো মজুরি আন্দোলন হতে পারে না। বরং এর পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। 

পরিস্থিতি সামাল দিতে ও পোশাক খাতের স্বার্থ রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ চেয়েছে বিজিএমইএ। শ্রম পরিবেশ তৈরি না হলে কারখানা চালানো সম্ভব নয় বলেও জানান সংগঠনের নেতারা।

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ সদস্যের বোর্ডের প্রধান, বিচারক শেখ আশফাকুর রহমান। সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন,...
কারখানা কমে যাওয়ার বিষয়টিকে খুব বেশি দুশ্চিন্তার বলে মনে করেন না প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, ‘​কিন্তু যতক্ষণ পর্যন্ত রপ্তানির পরিসংখ্যান বাড়ছে, ততক্ষণ নন-কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হয়ে যাওয়া...
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, কয়েকদিন আগেই আমেরিকার শুল্ক (ট্যারিফ) কমাতে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সরকার একরকম বিশ্বজয় করেছে। তবুও এটা নিয়ে পোশাক ব্যবসায়ীদের কৃতজ্ঞতা প্রকাশ নেই। 
শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিক পক্ষের গাফিলতি এবং দীর্ঘ দিন বিদেশে অবস্থান করার অভিযোগের প্রেক্ষিতে তিনটি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার...
রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে দীর্ঘ দিন বেচাকেনায় মন্দা চলছে। সম্প্রতি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় ভয় ধরেছে মালিক সমিতির। তারা বলছেন, দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও...
এলডিসি উত্তরণের সময় বাড়ানোই যথেষ্ট নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে হবে। রোববার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত মিডিয়া সংলাপে বলা হয়, এলডিসি উত্তরণে প্রয়োজন রাজনৈতিক...
দুর্বৃত্তায়নকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল বানিয়েছে রাজনৈতিক দলগুলো। এমন মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, রাজনীতি নিয়ে জুলাই অভ্যূত্থানে মানুষের যে প্রত্যাশা ছিল,...
মাদকমুক্ত ঢাকা গড়ে তোলা এবং মাদক নিয়ন্ত্রণে টেকসই নগর ব্যবস্থাপনার করণীয় নির্ধারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে নীতিনির্ধারণী সংলাপ। এতে সরকারের উচ্চপর্যায়ের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর