স্ত্রীকে আগামী মাসে কর্মস্থলে নেওয়ার কথা ছিল নিহত তিতাসের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়ি ফরিদপুরের লস্করদিয়া গ্রামে নেমেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখ বাকরুদ্ধ। আহাজারী করছেন মা রেখা বেগম। 

আগামী মাসেই স্ত্রীকে নিজের কর্মস্থলে নেওয়ার কথা বলেছিলেন তিতাস শেখ। স্বামীর এ আকষ্মিক মৃত্যুতে এখন তার চোখে কেবল অসহায়ত্ব। 

পরিবারের সদস্যরা জানায়, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্থানীয় কবরস্থানে তিতাস শেখকে দাফন করা হবে। 

নিহত তিতাস শেখ টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার টেকনাফে মানবপাচারকারী চক্রের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত তিতাস রাতে রামু সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মরদেহ রামুতে রয়েছে। আনতে গিয়েছেন তিতাসের ছোট ভাই। প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এমনটাই জানিয়েছে পরিবারের সদস্যরা।

গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের...
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম মো. তিতাস শেখ...
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...
খুলনার ডুমুরিয়ায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৭৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৪ জন হাম রোগী। 
প্রকৃতির শান্ত পালাবদলের মাঝেই শীত নিয়ে এবার বড় বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়েছে, আগামী ৩ মাসে দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বাসের গায়ে নতুন স্টিকার। রংও বদলেছে। কোম্পানির নামও নতুন। কিন্তু জানালা ভাঙা, সিট নড়বড়ে। বাস থামছে যেখানে-সেখানে। যাত্রী তুলতে চলছে আগের মতোই হাঁকডাক। রাজধানীতে বাসব্যবস্থা বদলানোর নতুন উদ্যোগের...
লোডিং...
```html ```

এলাকার খবর