ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে ৩০ ফুটের সরস্বতী প্রতিমা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল কর্তৃপক্ষ। ৩০ ফুট উচ্চতার কংক্রিটের এই প্রতিমা নির্মাণ করা হবে হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে। নির্মাণকাজ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সরস্বতী প্রতিমা হবে বলে আশা করছে হল প্রশাসন। এ উদ্যোগের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোরও পরিকল্পনা রয়েছে।

রোববার রাতে জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. সুকমল বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন), জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ, জিএস সুদীপ্ত প্রামাণিক ও জগন্নাথ হল ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ৩০ ফুট উচ্চতার প্রতিমাটি হবে স্থায়ী ও কংক্রিটের তৈরি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমাটির নকশাও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। এর মূল নকশাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল জানান, যুক্তরাষ্ট্রে ১৯ ফুট উচ্চতার একটি সরস্বতী প্রতিমা রয়েছে। জগন্নাথ হলে প্রস্তাবিত ৩০ ফুট উচ্চতার প্রতিমাটির নির্মাণ শেষ হলে সেটি উচ্চতার বিচারে বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সরস্বতী প্রতিমা হবে বলে তাঁদের প্রত্যাশা। এ লক্ষ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখতে আমন্ত্রণ জানানোর কথাও জানিয়েছেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার প্রতীক। তবে প্রকৃত অর্থে সমৃদ্ধ হওয়া মানে শুধু জিপিএ-৫ অর্জন নয়; নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়াও জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। এ দেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না—এমন একটি সমাজ গড়ে তুলতে চান তারা, যেখানে সবাই সমান অধিকার নিয়ে কথা বলতে পারবেন এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবেন।

অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের কথা উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র। বিশেষ করে সরস্বতী পূজায় হলজুড়ে বিভিন্ন মণ্ডপে প্রতিমা স্থাপন ও পূজার আয়োজন করা হয়। স্থায়ী ও বৃহৎ প্রতিমা নির্মাণের এই উদ্যোগ সেই আয়োজনকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেতে হলে নির্ধারিত নিয়মে আবেদন, পরিমাপ ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে প্রতিমাটি নির্মাণের পরই কেবল বিশ্বরেকর্ডের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত হবে।

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা (যুব উন্নয়ন কর্মকর্তা) নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে এ ঘটনা...
বরগুনায় রাজনৈতিক মামলায় যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ আওয়ামী লীগ-সমর্থিত এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এর মধ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা বাজারে বাস উল্টে ৩ জন ও ট্রাক চাপায় একজন নিহত হন। এছাড়া আলাদা দুর্ঘটনায়...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টোকিওর একটি হোটেলে জাপান বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ আলোচনা সভা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর