ফ্যাসিবাদী আমলে চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করতেই স্বাস্থ্যখাত দুর্বল করা হয়েছিল।

সোমবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। পরিকল্পিতভাবে দেশের মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছে। 

 প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে সেই স্বৈরাচারের ক্ষেত্রে দেখেছি, চিকিৎসা ব্যবস্থাকে তারা এমনভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।’ 

এসময় প্রধানমন্ত্রী জানান, সরকার শ্রমজীবীদের চিকিৎসার জন্য ১০০ বেডের ৬টি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে নির্মাণ করা হবে এই হাসপাতালগুলো।

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমজীবী মানুষের চিকিৎসার সুবিধার জন্য একেকটি ১০০ শয্যার করে ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে– যেমন; টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টহগ্রামে আপাতত ১০০ বেডের একটি করে হাসপাতাল আমরা তৈরি করব।’

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের জ্বালানী ও খনিজ সম্পদ ব্যবহার না করে দেশকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল। 

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সকল কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের ভুলনীতির কারণে ব্যহত হয়েছে শিল্পখাতের বিকাশ।

আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে দেওয়া উন্নত বিশ্বের  ক্ষতিপূরণ এবং প্রযুক্তি...
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে যতই ষড়যন্ত্র হোক জনগণ তা রুখে দেবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে এই...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
পরিকল্পনা অনুযায়ী, ৩০ ফুট উচ্চতার প্রতিমাটি হবে স্থায়ী ও কংক্রিটের তৈরি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমাটির নকশাও...
খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা (যুব উন্নয়ন কর্মকর্তা) নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টোকিওর একটি হোটেলে জাপান বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ আলোচনা সভা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর