রাজধানীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার ভোরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবায়ের জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তারা সিপাহীবাগ এলাকার একটি বাসার পাঁচতলায় যান। সেখানে একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে শামসুন্নাহার মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত শামসুন্নাহার বেগমের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার দক্ষিণ বাসুরিয়া গ্রামে। তিনি মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী। দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন তিনি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক (২৮) বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেছেন, তথ্যের ঘাটতি, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে।...
‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছদনাকান্দি সীমান্তে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎
নাটোরে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে রিপন হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন। এতে আহত হয়েছেন ট্রাকচালক মাসুদ রানা।
রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস...
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারকে চাপ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিতে বাধ্য করার সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর