রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, আহত ৩

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০) নামে তিনজন আহত হয়েছেন।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০) নামে তিনজন আহত হয়েছেন।

নিহত মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মন্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে অটোরিকশার চালক মাসুম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 

হাবিবুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় আহত অটোরিকশার তিন যাত্রী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আহত যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি আজ সকালের দিকে ঘটনাস্থল দিয়ে অটোরিকশাযোগে যাওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি বাসের ধাক্কায় এ ঘটনাটি ঘটে।’

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার সহ উপপরিদর্শক (এ এসআই) হাসানুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশার চালকসহ চারজনকে ঢাকা মেডিকেলে পাঠাই। পরে সেখানে চালককে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহত তিনজন জরুরি বিভাগের চিকিৎসাধীন। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার এবং গাড়িটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মূল...
‘টিচার্স একাডেমিক সোসাইটি ফর ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, অ্যান্ড কালচার’ (টিএএসএলএলসি) নিবন্ধিত একাডেমিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সংঘাত...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান যাচাই করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
লোডিং...

এলাকার খবর