যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ

যশোরে নেশার টাকার জেরে ছামিনা আক্তার (২০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর স্বামী সুজন হোসেন (২৬) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে সদর উপজেলার শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:৪৩ এএম

যশোরে নেশার টাকার জেরে ছামিনা আক্তার (২০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর স্বামী সুজন হোসেন (২৬) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে সদর উপজেলার শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, সুজন ও তার স্ত্রী ছামিরা শেখহাটিতে ভাড়া থাকত। মধ্যরাত থেকে নেশার টাকাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভোরে পরিস্থিতি নাজুক হয়ে যায় এবং ধ্বস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনতে পান স্বজনেরা। এ সময় তারা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামী-স্ত্রী উভয়কেই রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা।

গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছামিনাকে মৃত ঘোষণা করেন। এদিকে সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর