সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম

সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ধুলিহরের দহকূলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহতরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার দহকূলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে শেখ মোয়াজ হোসেন (২২) ও তাঁর ফুফাতো ভাই খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন (২২)। 

ধুলিহর এলাকার বাসিন্দা ইমরান হোসেন জানান, দুই ভাই মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে আশাশুনির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধানীর ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার নিখোঁজ সন্তান অপ্রতিম শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১ জনকে। 
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
গাইবান্ধায় নেশার টাকার জন্য ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবা হামিদুল মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর