ঝিনাইদহ শহরের ২ স্থানে ১৪৪ ধারা জারি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুই স্থানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জনসভার আয়োজন করে। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই ওই দুটি স্থান ও এর পার্শবর্তী ৪০০ গজের মধ্যে সকল ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই আদেশ বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে আদেশ জারি করার পর ওইসব স্থান থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেয় আয়োজকেরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে...
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  অভিযান চালিয়ে সুন্দরবনের ছোট জোংড়া খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  
সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ রোববার দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত...
পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু...
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনে জমা দেওয়া নথির সত্যতা দ্রুত যাচাইয়ে ভিজিবল ডিজিটাল সিল (ভিডিএস) ব্যবহারের প্রস্তাব দিয়েছে রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল)। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তির মাধ্যমে...
লোডিং...
```html ```

এলাকার খবর