জামিন পেলেন ঝিনাইদহ–১ আসনের নৌকা প্রার্থী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত দুটি মামলায় জামিন পেয়েছেন ঝিনাইদহ–১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই। ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাসের আজ বৃহস্পতিবার সকালে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে হাজির হয়েছে জামিন আবেদন করেন আসামিরা। একই মামলার অপর দুই আসামি শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।

এর আগে বুধবার আসামিদের আদালতে হাজির গতে বলা হয়। কিন্তু তাঁরা আদালতে উপস্থিত না হওয়ায় আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলার আসামি পক্ষের আইনজীবি শামসুজ্জামান তুহিন বলেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করার পর তাঁদের জামিন মঞ্জুর করা হয়।

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী...
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এই আদেশ দেন।
স্বামীর মৃত্যুর জন্য মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর