কাদেরসহ ৭ নেতার রায় নিয়ে ফেসবুক মন্তব্য

আদালতে ভুল স্বীকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী ২ আইনজীবীর

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় আদালতে ভুল স্বীকার করেছেন আওয়ামীপন্থী সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনাল ২-এ হাজির হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে আদালতের কাছেই ভুল স্বীকার করেন। একই সাথে আনুষ্ঠানিকভাবে নিঃস্বার্থ ক্ষমা চাইবেন তারা। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। 

গত ১৫ সেপ্টেম্বর আওয়ামভ লীগের ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত, যিবলীগের পরশ, নিখিল এবং ছাত্রলীগের সাদ্দাম ও ইনানকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এরপরই এই রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে বিদ্রুপ করে ফেসবুকে স্ট্যাটাস দেন আওয়ামীপন্থী দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। 

পরে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কানে প্রসিকিউশন। এরপর আদালত তাদের তলব করলে হাজির হয়ে ভুল স্বীকার করেন। 
এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ওই রায় নিয়েও বিরূপ মন্তব্য করে পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পান বিএনপির এমপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান।

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার সময় নিয়ে মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নেওয়ায় এর প্রভাবে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে এমনটাই জানানো...
লালমনিরহাট সীমান্তে বাঘের আক্রমণে আহত তিনজন আহত হয়েছেন। এদিকে এ পরিস্থিতিতে বিজিবি ও বন বিভাগ উদ্ধার কার্যক্রম চালিয়েছে।
বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। যখনই ক্ষমতায় গিয়েছে বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর