সাতক্ষীরায় মাছের ঘের দখল নিয়ে দ্বন্দ্ব, পিটুনিতে নিহত ১

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

সাতক্ষীরার দেবহাটার খলিষাখালীতে মাছের ঘের দখল নিয়ে দ্বন্দ্বে স্থানীয়দের পিটুনিতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। 

নিহত কামরুল ইসলাম (৪৮) খলিষাখালী গ্রামের আবু বকর গাজীর ছেলে। আটককৃতরা হলেন- উপজেলার হাজীপুর গ্রামের নূরুজ্জামান, শ্রীগঞ্জ গ্রামের সোহেল রানা, বাবুরাবাদ গ্রামের মেহরাব আলী ও রবিউল আউয়াল, কাশিবাড়ি গ্রামের হাসিদুল হাসান সবুজ এবং বদরতলা গ্রামের আবুল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মাদ বলেন, খলিষাখালীতে ১ হাজার ৩২৮ বিঘা ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওই খাস জমি দখলে রেখেছিলেন কামরুল, নূরুজ্জামান, সোহেল রানাসহ একাধিক ব্যক্তি। ৫ আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার সুযোগে খলিষাখালীতে‚ মিদস্যুরা ঘের দখল করে মহড়া দিতে থাকে। তাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।

ওসি আরও জানান, এ অবস্থা থেকে উত্তরণে শুক্রবার ভোর ৫টার দিকে খলিষাখালিতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ঘটনাস্থল থেকে ১৫টি হাত বোমা, ৩০টি ছোট হাতবোমাসহ বিভিন্ন দেশী অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে। এ সময় স্থানীয়দের পিটুনিতে কামরুল ইসলাম গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর (র.) মাজারের দীঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। ৩ দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে প্রাণীটি...
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর