গাংনীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ পিএম

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওলিনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম শিপন আলী (১৭)। শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। আহতের নাম খোকন (২৩)। খোকন শিপনের খালাতো ভাই। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিপন ও খোকন মোটরসাইকেলে করে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিল। পথে ওলিনগর নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি সবজি বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিপন। খোকনকে বামন্দির একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওলিনগরে ট্রাকচাপায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর