খুলনায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম

খুলনার ফুলতলায় শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছে দুই ছাত্র। আজ রোববার সকালে উপজেলার এম এম হাইস্কুলে তারুণ্যের মেলায় এ ঘটনা ঘটে। 

আহত দুই ছাত্র হলো এম এম হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র রউফুল কায়েস ঈষান ও এসএসসি পরীক্ষার্থী আমীন শেখ। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ঈষান জানায়, ‘সকালে বহিরাগত তিন যুবক মেলায় ঢুকে ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। আমরা প্রতিবাদ করায় আমাদেরকে স্কুলের পাশের একটি দোকান নিয়ে ছুরি মেরে আহত করে।’

এ ঘটনায় বহিরাগত দুই উত্ত্যক্তকারীদের হেফাজতে নিয়েছে পুলিশ। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, বাদল মিনা ও হাসিব শেখ নামে দুই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর