দুর্গম সীমান্তে বিজিবি সদস্যকে সাপের দংশন, হেলিকপ্টারে চট্টগ্রামে স্থানান্তর

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে বিষধর সাপের দংশনে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। বুধবার রাত ১০টার দিকে বাবুছড়া সীমান্তের পূর্ব লক্ষাছড়া বিওপির একটি পোস্টে ডিউটি শুরুর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তিনি দংশনের শিকার হন।

পরে আজ বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে ভুক্তভোগী বিজিবি সদস্যকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, আশঙ্কামুক্ত।

আহত বিজিবি সদস্য সিপাহী মাহবুবুলের বাড়ি কুমিল্লায়। 

বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মুঠোফোনে জানান, ডিউটি পোস্টের পাশে মাটির দেয়ালের মতো একটি স্থানে হাত রাখার পর মাহবুবুল দংশন অনুভব করেন। সঙ্গে থাকা গার্ড কমান্ডারকে নিয়ে টর্চলাইটের সাহায্যে কীসে দংশন দিয়েছে, তা বোঝার চেষ্টা করেন। পরে অন্য সদস্যরাও সেখানে ছুটে আসেন।

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, ‘মাহবুবুলের হাতের কামড়ের দাগ দেখে প্রাথমিকভাবে বিষধর সাপের দংশন বলে ধারণা করা হয়। তাৎক্ষণিকভাবে পোস্টে থাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি রক্ত জমাট বাঁধার অবস্থা পর্যবেক্ষণের জন্য নমুনা পরীক্ষা করা হয়। রাতভর তার শারীরিক অবস্থার ওপর নজর রাখেন ব্যাটালিয়নের সদস্যরা।’

অধিনায়ক জানান, দুর্গম সীমান্ত এলাকা থেকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। আবহাওয়া ও উড্ডয়নের উপযোগী পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর হেলিকপ্টারটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে চট্টগ্রাম সেনানিবাসে নেওয়া হয়। পরে চট্টগ্রাম সিএমএইচ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মাহবুবুল আশঙ্কামুক্ত। তবে তার হাতে সাপের বিষধর দংশনের চিহ্ন ও ফোলাভাব রয়েছে। এ কারণে চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ জানান, পূর্ব লক্ষাছড়া বিওপি ব্যাটালিয়নের সবচেয়ে দূরবর্তী ও উঁচু অবস্থানগুলোর একটি। সেখান থেকে ব্যাটালিয়ন সদরে পৌঁছাতে স্বাভাবিক পরিস্থিতিতেও কয়েক দিন সময় লাগতে পারে। এ কারণে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবি মহাপরিচালকের প্রচেষ্ঠায় হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়।

 

পলাতক ফ্যাসিস্টরা পোশাক শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে...
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে ক্যান্টনমেন্ট থানা-পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রায় দফা দফায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ছাতক উপজেলার চরমহল্লা ও...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নিজের নামের ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ডিজি ই-পে সার্ভিসেসকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগে...
ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে ডিআর কঙ্গোতে দুটি নতুন টিকার পরীক্ষার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা–ডব্লিউএইচও। দেশটিতে ইবোলার ইতিহাসে সবচেয়ে বড় এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত পাঁচ হাজার ৩০০...
পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে।
খুলনার ডুমুরিয়ায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর