সমাজসেবা কর্মকর্তার যোগদানের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানের যোগদানের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষুব্ধদের অভিযোগ, শেখ সহিদুর রহমান আর্থিক অনিয়মে জড়িত। 

বুধবার সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপজেলা সমাজসেবা অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। তার আগে সকাল ১০টা থেকে পালিত হয় অবস্থান কর্মসূচি। 

ছাত্র প্রতিনিধিদের অভিযোগ, সহিদুর রহমান ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্যামনগরে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ আছে। তার বিরুদ্ধে বরসা এনজিওর নামে স্থানীয়দের কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। 

বিক্ষুব্ধদের অভিযোগ, সাতক্ষীরা সদরের আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবির ভাগ্নে পরিচয়ে গত ১০ বছরে সহিদুর রহমান সমাজসেবা অফিসকে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। 

অভিযোগের বিষয়ে শেখ সহিদুর রহমান জানান, তিনি শ্যামনগরে কাজে যোগ দেবেন না। কাগজের প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি এসেছেন।

সহিদুর রহমান বলেন, ‘আমি আবেদন করব দুরে কোথাও যাওয়ার।’ 

ছাত্র প্রতিনিধিদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অফিসে যাইনি, তাই কি হয়েছে বলতে পারিনা।’ 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধানীর ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী। অথচ হাজিরা ঠিকই দেওয়া হয়ে গেছে। ভূমি অফিসে এমন সুযোগ বন্ধ করতে এবার চালু হয়েছে নতুন ডিজিটাল ব্যবস্থা– ‘ভূমিদৃষ্টি’।
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য...
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আইনি দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তাই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয়ের তাগিদ দিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) নেতারা। সোমবার বেলা ১১টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর