ইবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে হলো শাহ আজিজুর রহমান হল

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শাহ আজিজুর রহমান হল। এটি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও চারটি স্থাপনার নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। 

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

শাহ আজিজুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে পাঠানো পাকিস্তানের প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন শাহ আজিজুর রহমান। তিনি জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশে গণহত্যার তথ্যও অস্বীকার করেছিলেন। 

স্বাধীনতা যুদ্ধের পর তিনি পাকিস্তানের সহযোগী হিসেবে গ্রেপ্তার হন এবং সে সময় দালাল আইনে তাঁর বিচারও হয়। পরে ১৯৭৩ সালে তৎকালীন সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করলে তিনি মুক্তি পান। শাহ আজিজুর রহমান বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনার নাম সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হলো।’

সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হলের নাম হয়েছে জুলাই–৩৬, শেখ রাসেল হলের নাম শহীদ আনাছ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম শাহ আজিজুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে হয়েছে উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নাম হয়েছে ইবনে সিনা বিজ্ঞান ভবন।

রাজধানীর পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা।
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও...
নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)  অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক...
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডুয়েটে ব্লকেড কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 
পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর