ভিসি নিয়োগ জটিলতায় অচল ডুয়েট, ‘ব্লকেড’ আজও 

আপডেট : ১৯ মে ২০২৬, ১২:৩৮ পিএম

নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)  অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম।

অবশ্য বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছেন কর্মকর্তা, কর্মচারীরা। শিক্ষার্থীরা বলছেন, নতুন ভিসির নিয়োগ বাতিলসহ তিন দফা দাবিতে তাদের আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে ডুয়েট ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের দেখা যায়নি।

গতকাল সোমবার সদর থানায় ২৫০ জন অজ্ঞাত আসামি করে মামলা হওয়ায় অনেকেই গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালাবন্ধ থাকলেও খোলা রয়েছে পকেট গেট।

মূল ফটকের সামনে জ্বালিয়ে দেওয়া মোটর সাইকেলের অংশ বিশেষ এখনও পড়ে রয়েছে। ফটকের সামনে বিভিন্ন আসবাবপত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।

শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবারে শিক্ষার্থীরা ডুয়েটের মধ্যে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা জয়দেবপুর শিমুলতলী রাস্তা অবরোধ করেন।

শুক্রবারও তাদের আন্দোলন চলমান থাকে। শনিবার তারা ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। রোববার শিক্ষার্থীদের  দুই পক্ষের মধ্যে  দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন৷

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করেছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই।

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশে পুলিশ বাধা দেওয়ার পর তারা শাহবাগে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকাতেও...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর