খুবিতে শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত

আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:০৬ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের ঘটনায় এক শিক্ষার্থীকে ছাত্রত্ব ও সনদ স্থগিতের পাশাপাশি ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এ ছাড়া তিন সদস্যের উচ্চতর একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদের ওপর হামলা করেন মোবারক হোসেন নোমান নামের ওই শিক্ষার্থী। তিনি বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে মাস্টার্সের শিক্ষার্থী।

প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ স্থগিতের পাশাপাশি ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এ ছাড়া তিন সদস্যের উচ্চতর একটি গঠন করা হয়েছে। পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মাহমুদের ওপর হামলা করেন ওই শিক্ষার্থী। বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তিন দফা দাবিতে রাতে বিক্ষোভ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের আশ্বাসে হলে ফেরেন তাঁরা।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর