উপদেষ্টা আসিফ মাহমুদের ‘দুর্নীতির’ তদন্ত চান রাশেদ খান

আপডেট : ১১ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।

এ সময় রাশেদ খান বলেন, ‘একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে, এমনি এমনি তো আর কারো এনআইডি লক হয় না। আপনার আমার তো হয়নি। তাহলে সেই এপিএস এর কেন হলো? আমার প্রশ্ন হলো এপিএস এত দুর্নীতি করল, আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, এপিএস মোয়াজ্জেমকে নিয়ে যেভাবে তদন্ত হচ্ছে, ঠিক একই ভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাঁর বিরুদ্ধেও তদন্ত হতে হবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘শুধুমাত্র তিনি নন প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করে থাকেন তাহলে আমরা তাকে স্যালুট জানাই। কিন্তু যেহেতু অভিযোগ আসছে, দু-একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানে অন্যদের বিরুদ্ধেও এ ধরনের সমস্যা থাকতে পারে, অভিযোগ থাকতে পারে। সুতরাং সরকারকে বলব, আপানারা বলেছিলেন প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবেন, এপিএসদের সম্পদের হিসাব দেবেন। আপনারা নাকি মন্ত্রণালয়ে বলেছিলেন, কর্মকর্তাদের প্রতিমাসে হিসাব দাখিল করতে হবে। এটি বলার পরে কোনো মন্ত্রণালয়ে সম্পদের হিসাব দিয়েছে?’

রাশেদ খান বলেন, ‘ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে, আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয়, সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে, যেসকল স্টেক হোল্ডার রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন। কিন্তু সরকার সেই স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, অন্যান্য যারা নেতৃত্বদানকারী ছিল তাদের কারো সাথে আলোচনা করছে না। তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত আমাকে হাসিনার যে এক তরফা চিন্তা, সেটিকে স্মরণ করিয়ে দেয়। আমরা গণঅভ্যুত্থানের সরকারের কাছে এ ধরনের আচরণ কোনোভাবে প্রত্যাশা করতে পারি না।’

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে শুটার আরমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার খুলনার রূপসায় র‍্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য...
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর