কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৩:১৯ পিএম

কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী খোকসা উপজেলা সাতপাকিয় গ্রামের মৃত আকমত প্রমানিকের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনাই শেখের সাথে বিরোধ চলে আসছিল মোহাম্মদ আলীর। এরই জেরে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখ এর নেতৃত্বে কয়েকজন মিলে মোহাম্মদ আলীর বাড়িতে হামলা করে। এ সময় তাঁকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনেরা মোহাম্মদ আলীকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, মোহাম্মদ আলী নামে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
লোডিং...

এলাকার খবর