খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক মুজাহিদুল ইসলাম। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় অটোরিকশার যাত্রী রিনা বেগমকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ‘আহত অবস্থায় রুস্তম আলী এবং হাফিজ সরদার নামে দুজনকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় হাফিজ সরদারেরও মৃত্যু হয়। নিহতদের বাড়ি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।’

এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ নিপা (২২), কলেজছাত্রী সামিয়া খাতুনসহ তিনজন চিকিৎসাধীন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর