শরণখোলায় ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৩

বাগেরহাটের শরণখোলায় ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম মাসুমকে পিটিয়ে হত্যার অভিযোগে জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনী বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

বাগেরহাটের শরণখোলায় আরিফুল ইসলাম মাসুম নামে ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামায়াত ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে এই ঘটনা ঘটে।  

নিহত আরিফুল ইসলাম মাসুম উপজেলার খুড়িয়াখালী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। এই ঘটনায় সোমবার সকালে নিহতের ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে শরণখোলা থানায় ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন– খলিল বয়াতি, শাহজালাল বয়াতি ও তানজের হাওলাদার। তাদের বাড়ি সোনাতলা গ্রামে। তারা তিনজনই জামায়াত ইসলামীর সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাতে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম মাসুমের মোবাইল ফোনে একটি ভিডিও করাকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ইসলামীর কর্মীদের সাথে বিরোধ তৈরি হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে আরিফুল সোনাতলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে জামায়াতের ওই কর্মীদের সঙ্গে দেখা হয়। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। তাদের মারধরে আরিফুল রাস্তার ওপর অচেতন হয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি শামিনুল হক আরও জানান, মারধরের ঘটনাস্থল থেকে পুলিশ রাতেই তিন জনকে গ্রেপ্তার করেছে। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় এই তিনজন এজাহারনামীয় আসামি। সোমবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হত্যার এ ঘটনায় উপজেলা বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ করেছে। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলনের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের কর্মী আরিফুল ইসলাম মাসুমকে জামায়াত ইসলামীর কর্মীরা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

অপরদিকে বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ–শরণখোলা) জামায়াত ইসলামীর সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম জানান, পূর্ব শত্রুতার জেরে ওই ছাত্রদল কর্মী হত্যার ঘটনা ঘটেছে। জামায়াত ইসলামীর কর্মীদের এ ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। 

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি জানিয়েছে...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর