বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি হয়েছে। এতে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ তার বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনঃস্থাপন করে দেয়।

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি হয়েছে। এতে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ তার বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনঃস্থাপন করে দেয়।

গতকাল সোমবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির বাড়িতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার পুলিশ ওই বাড়ি পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় চারতলার একটি বাড়ি রয়েছে। এই বাড়িটি এখন ভাড়া দেওয়া। বাড়ির দুইতলার একটি ইউনিটে তিনি বাড়িতে আসলে বসবাস করেন। সোমবার রাতের কোনো এক সময়ে ওই বাড়িতে চোরের দল প্রবেশ করে বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যায়। রাত থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল।

তিনি আরও জানান, খবর পেয়ে আইজিপির বাড়ি পরিদর্শন করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ পুনঃস্থাপন করে দিয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (কয়লা) নিয়ে আসে একাধিক লাইটারেজ জাহাজ দিয়ে পণ্য খালাসের আড়ালে মাদক সরবরাহসহ লাখ লাখ টাকার চোরাই তেলের বাণিজ্যের চক্র...
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রোববার প্রবাসী...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
লোডিং...

এলাকার খবর