কুষ্টিয়ায় ব্যবসায়ীকে গুলির অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাতটার দিকে আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম একই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন তাঁকে বাইরে ডেকে নেন। কিছুক্ষণ পরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘শফিকুলের ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরের অংশে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি তাঁর রক্তনালি ছিদ্র করেছে। এর ফলে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
চাঁদাবাজি নিয়ে কথা বলায় রাজধানীর বাংলামোটরে পাম্পের গলিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক ব্যক্তির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ ওঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর