চুয়াডাঙ্গায় তেলপাম্পে বিশৃঙ্খলা, ৫ জনকে জরিমানা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে তেলপাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে আরও ৫ জনকে জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেলপাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সিফাত হোসেন নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এছাড়া একই ধরনের অপরাধে ৪ জনকে মোট ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয় তারা হলেন—জীবননগর এলাকার সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের ইয়াসিন আলী, হরিয়ান নগরের মোশারফ হোসেন ও বাঁকা গ্রামের শাহিন উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সিফাত হোসেন ফুয়েল কার্ড ছাড়া লাইনে অনিয়ম করে জ্বালানি নিতে চাপ সৃষ্টি করেন। তাকে সতর্ক করে নিয়ম মেনে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা ও জনমনে ভীতি সৃষ্টি করেন। ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর