ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিরাপ জব্দ

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় দুই অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়সংলগ্ন জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেন।

জব্দ করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
গাজীপুরের দুটি কারখানার গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি সময় লাগলেও...
গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন তরুণ...
নানা শর্তের বেড়াজালে, বাংলাদেশ ব্যাংকের প্রণোদনার ঋণে আগ্রহ কম অনেক উদ্যোক্তার। ৬০ হাজার কোটি টাকার প্যাকেজে, পাঁচ মাসে বিতরণ হয়েছে ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে আলোচিত বন্ধ শিল্প কারখানা ও...
খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।
ইয়েমেনের তাইজের পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনে আল-মাকাত্রায় হামলা চালিয়েছে হুতিরা।
লোডিং...

এলাকার খবর