বাউফলে নিয়োগ পরীক্ষা ঘিরে উত্তেজনা, ছাত্রদলের দুই নেতার হাতাহাতি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

পটুয়াখালীর বাউফলে সরকারি একটি নিয়োগ পরীক্ষা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরীক্ষা চলাকালে অননুমোদিত ব্যক্তির প্রবেশ, বাইরে থেকে ভিডিও ধারণ এবং নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি হয়েছেন ছাত্রদলের দুই নেতা। একপর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হাতাহাতিতে জড়ান উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিব। পরে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন।

জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় শুমারি সুপারভাইজার ও আইটি সুপারভাইজার পদে নিয়োগের লিখিত পরীক্ষা শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ কিছু সময় পরীক্ষার কক্ষে অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। একই সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ভিডিও ধারণের অভিযোগও ওঠে।

পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে আবদুল্লাহ আল ফাহাদের বাকবিতণ্ডা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাদিকুজ্জামান রাকিবের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

সাদিকুজ্জামান রাকিবের দাবি, দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগে হস্তক্ষেপের চেষ্টা হচ্ছিল। তিনি এর প্রতিবাদ করায় তার ওপর হামলা করা হয়েছে। তবে আবদুল্লাহ আল ফাহাদ অভিযোগ অস্বীকার করে বলেন, বরং রাকিবই তার ওপর অতর্কিত হামলা করেছেন।

পরীক্ষার্থী জসিম উদ্দীন অন্তু জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারও পরীক্ষার কক্ষে থাকার সুযোগ নেই। বাইরে থেকে ভিডিও ধারণের ঘটনাও পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে আগেই একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। তিনি বলেন, কোনো সুপারিশ করা হয়নি। পরীক্ষা নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে।

অভিযোগের বিষয়ে রাইয়ান আকাশ জানান, তিনি পরীক্ষার হলে গিয়েছিলেন, তবে সেখানে দীর্ঘ সময় অবস্থান করেননি।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও পরীক্ষার হলে থাকার সুযোগ নেই। অভিযোগ পাওয়া গেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো সুপারিশের ভিত্তিতে নয়, শুধুমাত্র মেধা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।’

চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ...
সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো ও গুজব প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের সেক্টর কমান্ডার...
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে বর্তমান সরকার। আজ শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন রোধ এবং তীরবর্তী জনপদ সুরক্ষায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার সকালে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে...
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত...
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য...
মশা কামড়ালে আমরা কী করি? হাত দিয়ে মারার চেষ্টা করি, কয়েল জ্বালাই, নয়তো স্প্রে করি। কিন্তু একবার ভাবুন তো, এমন একটি মশা যদি আপনার ঘরে আসে, যা কামড়ালে আপনার ডেঙ্গু হওয়ার ঝুঁকি বাড়বে তো না-ই, বরং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর