ঝিনাইদহের হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এই আদেশ দেন।

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তাঁর ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ থেক ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে।

তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও বাবা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মৃতদণ্ড পাওয়াদের ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ডের আসামিদের ২০ হাজার...
সরবরাহ না থাকায় চট্টগ্রামে আজও সিএনজিচালিত গাড়ির গ্যাস সংকট অব্যাহত রয়েছে। এই ধাপে গত তিন দিন ধরে চলছে এই সংকট চলছে।
ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া নদীর ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর নূর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের...
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এর আগে তাঁর প্রাইভেট কারে গুলি চালিয়ে পথ রোধ করা হয়। 
তা কী সেই বিরল অর্জন? সর্বশেষ ১৩৯ বছরে ঘরের মাঠে টেস্টে কখনো হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ধবলধোলাই করতে পেরেছে ইংল্যান্ড। সেটা ১৮৮৭ সালে। দুই ম্যাচের সেই...
ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি প্রক্রিয়ায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভবিষ্যতে সংবিধানের...
২৩তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেওয়ার মাধ্যমে আজ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেওয়া শুরু করেছেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর