বাগেরহাটে সকালের নাস্তার সময় হাজতির মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে চাঁনমিঞা মারা যান বলে দাবি জেল সুপার মোস্তফা কামালের। 

শুক্রবার দুপুরে তার মরদেহের ময়না তদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

গত ২৬ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আসেন। চাঁনমিঞা ফকির জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের ছেলে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল বলেন, ‘শুক্রবার সকাল পৌনে আটটার দিকে হাজতিদের খাবার দেওয়া হয়। এসময় হাজতি চাঁনমিঞা তার ওয়ার্ডে বসে সকালের নাস্তা খাওয়া শুরু করলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ওয়ার্ডে থাকা কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘জেলা হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

অহিদুল ইসলাম ইঞ্জিনচালিত ভ্যানে করে ডিম নিয়ে মতলব সেতুর উপর দিয়ে মতলব বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিক-আপ এসে ডিমের ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে টোল প্লাজার...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক এক অর্জন। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াৎ হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবটির...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও একজন যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের চার দিন পর তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ৩০ সেপ্টেম্বর ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে...
ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর