বিমানবন্দরে বিশৃঙ্খলা-মারধরের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় শুক্রবার সকালে মামলা দায়ের করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় শুক্রবার সকালে মামলা দায়ের করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের বিজি-৩৩৮ ফ্লাইটে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে শাহজালাল মিানবন্দরে পৌঁছান। সেসময় বিমানবন্দরে আগমনী যাত্রীর বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহের দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি পরে লাগেজ আসতে বিলম্ব হওয়া এবং জমজমের পানি না আসায় ‘উত্তেজিত’ হয়ে পড়েন এবং ‘অশোভন আচরণ’ করেন। 

এর মধ্যে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। সঙ্গে সঙ্গে নির্বাহী পরিচালক সেখানে এসে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছিলেন। এসময় তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ‘অত্যন্ত রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায়’ গালিগালাজ করতে থাকেন এবং মারধরেরও হুমকি দেন। বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন আখতারুজ্জামান। এ সময় নিরাপত্তা সুপারভাইজার সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ৫ বার বিএনপি থেকে বহিষ্কৃত হন। গত ডিসেম্বরে তিনি জামায়াতে যোগ দেন। 

 

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বেলা পৌনে...
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের...
ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে।
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। ফলে, ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া ডাবের দাম। কৃষকের কাছ থেকে কেনা মূল্যের চেয়ে কয়েক হাত ঘুরে ক্রেতার হাতে উঠছে তিনগুণ বেশি দামে।...
রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়।  সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরসঙ্গে বেড়েছে মসুর ডালের দামও।
লোডিং...

এলাকার খবর