মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৭:১৭ পিএম

খুলনার রূপসায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোদাচ্ছের শেখ ও ইকবাল হোসেন শেখ নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)। 

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ইকবাল হোসেন তাঁর মাছের ঘের থেকে কাজ করে ফিরছিলেন। এ সময় জের আলীর মোল্লার ঘেরে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হন। ইকবাল বাড়িতে ফিরে না আসায় তাঁর স্ত্রী রুমা বেগম ও বড় ভাই মোদাচ্ছের শেখ খুঁজতে যান। তখন মোদাচ্ছের শেখও বিদ্যুস্পৃষ্ট হন। তাঁর চিৎকারে রুমা বেগম দৌড়ে গিয়ে বিদ্যুতের মেইন সুইচ অফ করেন। এলাকাবাসী মোদাচ্ছের শেখ ও ইকবাল হোসেন শেখকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগকারী জের আলীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে ওসি জানান।

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় চুরি করতে ওপরে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (০৬) ও নাফিস (০৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে পৃথক স্থানে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ...
সপ্তাহের প্রথম কর্মদিবসে আরো তীব্র হয়েছে গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
ঘরের মাঠে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে থেকে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমন অবস্থায় ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অজিরা। বাংলাদেশ তখনো ৬৭ রানে...
বিএনপি সরকারের ৬ মাসে কূটনৈতিক পদক্ষেপকে দুরদর্শী হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা। বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করে শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের কৌশলকে ইতিবাচক বলছেন তাঁরা।বাংলাদেশ প্রথম-...
কিশোরগঞ্জে পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 
লোডিং...

এলাকার খবর