সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগের সিলেট কার্যালয়।
ওই দুই শিশুর মধ্যে ঝুহি বেগম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও তানিশা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঝুহি বেগমের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং তানিশার বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়।
এ নিয়ে বিভাগে ২১৪ জনের মৃত্যু হল। এর মধ্যে নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়।
এদিকে নতুন আরও ১০ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২০৭ জন। এর মধ্যে সর্বাধিক সংখ্যক সিলেট জেলায়।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৬৭ জন৷ যার মধ্যে নতুন সন্দেহজনক ১৯৩ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


