সাবেক এমপির বাড়ি ভেকু দিয়ে ভেঙে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গোলন্দাজ বাড়ির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস‍্যরা এসে দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার ভোরে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া এমপি বাবেল গোলন্দাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে শত শত লোক হামলা চালিয়ে বাড়ির দুইটা গেট মাটি কাটার ভেকু মেশিন দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর-অগ্নিসংযোগ করে। পরে সকাল ৬ টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ‘সকাল থেকেই থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর