বন্যায় ৫ উপজেলায় ৫০০ কোটি টাকার বেশি ফসলের ক্ষতি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পিএম

শেরপুরে এবারের বন্যায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ফসলের। ভয়াবহ বন্যায় জেলার পাঁচ উপজেলায় ৫০০ কোটি টাকার বেশি ফসলের ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। তাঁদের দাবি সরকারি সহযোগিতার।

খাদ্য উদ্বৃত্ত জেলা শেরপুরে এবার প্রায় ৯২ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এর মাঝে বন্যায় ৩১ হাজার হেক্টর জমির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমনের চারা ডুবে যাওয়া ও ঢলে পড়ায় দিশেহারা কৃষকেরা।

কৃষকেরা বলছেন, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া পুকুরের মাছ পানিতে বের হয়ে গেছে। গরু-বাছুরের কষ্ট হচ্ছে। মানুষের রান্নাবান্না হচ্ছে না, চিরা-মুড়ি খেয়ে দিন কাটছে। বাড়ি-ঘর তো পানির তলে রয়েছেই।

স্থানীয় এক আমন চাষি বলছেন, ‘যদিও এখনও কিছু ধানগাছ রয়ে গেছে। তবে সেগুলোও পানি নামার পর শুয়ে পড়বে। কারণ পানি অনেক ঘোলা। এবার যে ধান হবে তা দিয়ে নিজেদের খাওয়াই চলবে না। ঋণ পরিশোধ তো পরের বিষয়।’

প্রায় ১ হাজার হেক্টর সবজিখেত ডুবে যাওয়ায় আসন্ন মৌসুমে কাঙ্ক্ষিত সবজি উৎপাদন হবে না। কৃষকেরা বলছেন, ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতা দরকার।

সবজি ও আমন চাষিরা বলছেন, বন্যায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। এখনও ফসলের খেতে পানি আছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার যদি সহযোগিতা করে তাহলেই ক্ষতি পুষিয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত জেলার সাড়ে ৩৫ হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ পানিতে তলিয়ে গেছে। সাড়ে ৯০০ হেক্টর জমির সবজির আবাদ পানিতে নিমজ্জিত রয়েছে।

বন্যায় ক্ষতি প্রসঙ্গে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস বলেন, চলতি মৌসুমে প্রায় ২ লাখ ৯০ হাজার টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। ক্ষতি হয়েছে ১ লাখ ৬২ হাজার টন। যার বাজার মূল্য ৫০০ কোটি টাকার বেশি।

গেল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত থেকে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। স্থানীয়রা জানিয়েছেন, ১৯৮৮ সালের পর এ বছরই এমন ভয়াবহ বন্যা দেখেছে শেরপুরের মানুষ। বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পাঁচ উপজেলার দুই লাখ বাসিন্দা।

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর