নেত্রকোণায় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ, দুজনকে আটক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও আটক করা হয়। 

আটকরা হলো– উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে আসছে– এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। সড়কের রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় হ্যান্ডট্রলি দুটিতে ১০০ বস্তার মতো সরকারি চাল জব্দ করে।

ওসি বলেন, ওই চাল, হ্যান্ডট্রলি দুটি ও দুই চালককে আটক করে থানায় আনা হয়। থানায় বর্তমানে ঠিক কি পরিমাণ চাল রয়েছে তা সঠিকভাবে পরিমাপ নির্ণয় করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম নাদির হোসেন শামীম বলেন, ‘সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর