শেরপুরে পৃথকস্থানে ২ জনকে হত্যা, আটক ৪

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে ষাটোর্ধ্ব দুই ব্যক্তি হত্যার ঘটনা ঘটেছে। পৃথক এ খুনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নে এবং নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গকাল রাত ১২টার দিকে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও মধ্যপাড়ায় একটি পুকুর থেকে আইয়্যুব আলীর (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। আইয়্যুব আলী ওই গ্রামের দছির উদ্দিন মেম্বারের ছেলে এবং পেশায় একজন দর্জি। প্রতিদিনের মতো নকলায় দর্জির কাজ করতে দোকানে যান তিনি। কিন্তু বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনেরা খোঁজাখুঁজির পর পুকুরে তাঁর মরদেহ দেখতে পান।

স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে একই বাড়ির ভাতিজা মুকুল মিয়াদের সঙ্গে আইয়ুব আলীর দীর্ঘদিনের বিরোধ ছিল। তারাই আইয়ুব আলীকে খুন করেছে বলে অভিযোগ তাদের। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে নিহতের ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও তাঁর দুই ছেলে মহসিন হাসান (২৩) এবং জিহান হাসানকে (২০) আটক করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে গলায়, বুকে ও চোখের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। পরিবারের প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতেই তিনজনকে আটক করেছি। যাচাই-বাছাই চলছে, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে গতকাল বিকেলে নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামে বাড়িতে বেড়া দেওয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) নামের একজনকে তাঁর শ্যালক ইউনুছ আলী লোহার রড দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন মজিবর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

মজিবর রহমান উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মীরু শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। পুলিশ ঘটনায় জড়িত শ্যালক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানা ওসি ছানোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর