জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম

জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় চঞ্চল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জমালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। আসামি মো. চঞ্চল জামালপুর শহরের ফুলবাড়ীয়া এলাকার দুলাল উদ্দিনের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, আসামি চঞ্চল দীর্ঘদিন যাবত ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে ২০১০ সালের ২৯ জুলাই সকালে স্কুলছাত্রীকে শহরের একটা জায়গা থেকে অপহরণের পর ধর্ষণ করেন। পরে এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার সাক্ষী শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। তবে আসামি চঞ্চল দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর