ভিজিএফ কার্ডের জন্য প্যানেল চেয়ারম্যানকে পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম

জামালপুর বকশীগঞ্জে ভিজিএফ কার্ড না দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের একজন নেতার বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদে এ মারধর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যানের নাম মির্জা সোহেল। তিনি উপজেলার মির্জা বাড়ি এলাকার মরহুম মির্জা সাখওয়াত হোসেনের সন্তান। আর অভিযুক্ত আশিকুর রহমান তোলন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন।

ভুক্তভোগী সোহেল বলেন, ‘আমাকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন আজ দুপুরে কল দিয়ে উপজেলা পরিষদে ডেকে নিয়ে যায়। আমি যাওয়ার পর সে আমার কাছে কয়েকটি কার্ড চায়। আমি কার্ড দিতে অস্বীকৃতি জানালে আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে মারধর করে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। আমি খুব কম সময়ের মধ্যে আইনের আশ্রয় নেব।’

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘আমার কাছে প্রথম এসে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরাসরি কিছু কার্ড চাই। আমি বললাম এগুলো কার্ড তো আপনাকে দিতে পারব না। গরীব মানুষের কার্ড। তারপর সে প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলকে ডেকে নিয়ে আসে। সোহেল সাহেব না করার পরই তাকে রুম থেকে বের করে লাঞ্ছিত করে।’

বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন অভিযোগ অস্বীকার করে মোবাইল বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি, মূলত একটি ট্রেড লাইসেন্স নিয়ে ঝামেলা থেকে কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু হয়নি।’

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার মোবাইল ফোনে বলেন, ‘আমি বিষয়টি জানি না। আপনার কাছ থেকেই মাত্র জানতে পারলাম। দলীয় শৃঙ্খলা যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এক্ষেত্রে বিষয়টি কেউ আমাদের লিখিত বা মৌখিক জানালে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেব। বর্তমানে অভিযোগ ছাড়া এক্ষেত্রে করার কিছু নেই।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইকে কল করলে তিনি নেটওয়ার্ক সমস্যা বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত...
লোডিং...

এলাকার খবর