কুমিল্লা সিটিতে আনুষ্ঠানিকভাবে মাঠে নামলেন এনসিপির মেয়র প্রার্থী 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন এনসিপির একক প্রার্থী জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সোমবার বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময় তার সাথে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা চার নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।  

হাসনাত আব্দুল্লাহ এমপি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ যেভাবে এনসিপি প্রার্থীদের উপর আস্থা রেখেছে আমরা আশা করছি স্থানীয় সরকার নির্বাচনেও তারা এনসিপির প্রার্থীদেরকেই বেছে নেবেন। অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কুমিল্লা নগরীর মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারবেন।

জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত জানিয়ে এনসিপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫টি সিটি করপোরেশনে একক প্রার্থী  ঘোষণা করেছি। অনেক আগেই এসব নাম ঘোষণা করেছি- কারণ আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়ের জন্য প্রস্তত নিতে।’

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগর প্রধান সমন্বয়কারী সিরাজুল হকসহ অন্যান্যরা।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর