৩ মসজিদে ১৮ লাখ টাকার বিল বাকি, অনাদায়ে সংকটে বিদ্যুৎ বিভাগ

শেরপুরের তিনটি মডেল মসজিদে প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। সরকারি বরাদ্দ না থাকায় ইসলামিক ফাউন্ডেশন বিল পরিশোধ করতে পারছে না, ফলে সংকটে পড়েছে বিদ্যুৎ বিভাগ। নালিতাবাড়ী মডেল মসজিদে সংযোগ বিচ্ছিন্নের ঘটনাও ঘটেছে।

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম

শেরপুরের তিনটি মসজিদে বকেয়া বিদ্যুৎ বিল ১৮ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে শুধু নালিতাবাড়ী মডেল মসজিদের বিল আট লাখ টাকার বেশি। সরকারি বরাদ্দ না থাকায় বিল পরিশোধ করতে পারছে না ইসলামিক ফাউন্ডেশন। বকেয়া বিল আদায় করতে না পেরে সংকটে বিদ্যুৎ বিভাগ।

সরকারি অর্থায়নে শেরপুর সদর ও নালিতাবাড়ীতে এবং শ্রীবরদীতে মডেল মসজিদ নির্মাণ করে ধর্ম মন্ত্রণালয়। আধুনিক এসব মসজিদে রয়েছে একাধিক নামাজের কক্ষ, দামি ঝাড়বাতি, শত শত লাইট, ফ্যান ও এসি। এতে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে বিদ্যুৎ বিল আসে। সবমিলিয়ে তিন মসজিদে প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা বকেয়া পড়েছে।

মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ইসলামিক ফাউন্ডেশন বহন করলেও বিদ্যুৎ বিল, পরিচ্ছন্নতা ও অন্যান্য খরচ দানের অর্থে মেটানোর বিধান রয়েছে।

মসজিদের কর্মচারীরা জানান, সরকারই এসব মসজিদের যাবতীয় খরচ বহন করার কথা। এখানকার সাধারণ খেটে-খাওয়া মানুষদের পক্ষে ৩০ থেকে ৪০ হাজার টাকা বিল দেওয়া সম্ভব নয়।

সম্প্রতি বিল পরিশোধ না করায় নালিতাবাড়ী মডেল মসজিদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। পরে প্রশাসনের অনুরোধে প্রিপেইড মিটারে সংযোগ দিয়ে লাইন চালু করা হয়।

শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘তিনটি মসজিদেই বিদ্যুৎ বিল বাকি আছে। সদর উপজেলায় প্রায় সাড়ে আট লাখ টাকার কাছাকাছি এবং শ্রীবরদী মডেল মসজিদে প্রায় আড়াই লাখ টাকার মতো বিল বাকি। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’

টাকা না থাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তারা।

শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাইমেনুল ইসলাম বলেন, ‘মানুষ যে মসজিদে দান করবে বা ডোনেশন দেবে সেই সুযোগটা আমরা খুব একটা পাচ্ছি না। এ কারণেই এ সমস্যা যে শুধু শেরপুরের মডেল মসজিদেই তা নয়, সারা বাংলাদেশের মসজিদগুলোতেই এ সমস্যা হচ্ছে।’

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, দেশের তিন শতাধিক মডেল মসজিদে প্রায় ১৪ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর