হাসপাতাল থেকে নার্সের বাসায় নিয়ে গর্ভপাতের অভিযোগ, প্রাণ গেল গৃহবধূর

শেরপুর জেলা হাসপাতালে ভর্তি গৃহবধূ লাবনী বেগমকে নার্সের বাসায় নিয়ে ডিএনসি করার পর মৃত্যুর অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। 

আপডেট : ০৮ মে ২০২৬, ১১:৪৩ এএম

শেরপুর জেলা হাসপাতালে ভর্তি এক গৃহবধূকে একই হাসপাতালের নার্সের বাসায় নিয়ে গর্ভপাত করানোর পর মৃত্যুর অভিযোগ উঠেছে। গৃহবধূর নাম লাবনী বেগম। তিনি শেরপুর পৌরসভার কসবা এলাকার ফল ব্যবসায়ী সাইদুর রহমানের স্ত্রী। ওই গৃহবধূর মৃত্যুর খবরের পর থেকে নার্স চম্পা বেগম পলাতক আছেন। 

হাসপাতাল সূত্র ও স্বজনেরা জানান, লাবনীকে শারিরীক অসুস্থতার কারণে ৬ মে রাত ১১টার দিকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে তার স্বজনেরা। পরে দালালদের সহযোগিতায় ওই রোগীকে জেলা হাসপাতালের কর্মরত নার্স চম্পার নারায়নপুর এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার ডিএনসি করে নার্স চম্পা নিজে। পরে অতিরিক্ত রক্তপাতে লাবনীর মৃত্যু হয়।
 
লাবনীকে ৭ মে রাতে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে জেলা হাসপাতালে মধ্যরাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। অবস্থা খারাপ বুঝতে পেরে পালিয়ে যায় নার্স চম্পা। 

লাবনীর স্বামী সাইদুর রহমান বলেন, ‘আমার স্ত্রীর মৃত্যুর জন্য চম্পা নার্স দায়ী। আমি এ ঘটনার বিচার চাই।’

হাসপাতালে আসা ফাতেমা বেগম নামে এক নারী জানান, ‘এ রোগীটাকে কয়জন দালাল আর নার্সরা মিলে বের করে আনে। মেয়েটারে তারা খুন করছে।’
 
শেরপুর জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের সদস্যের স্ত্রীকে হাসপাতাল থেকে নার্স চম্পা দালালদের মাধ্যমে তার বাসায় নিয়ে মেরে ফেলেছে, আমরা এ ঘটনার বিচার চাই।’

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিদ আঞ্জুম সিয়াম জানান, রোগী লাবনী ৬ মে রাতে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে বৃহস্পতিবার সকালে কাউকে না বলে হাসপাতাল থেকে তাকে নিয়ে যায়। পরে রাতে তাকে মৃত অবস্থায় আবার হাসপাতালে আনা হয়। এ ঘটনায় হাসপাতালের নার্স জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
এদিকে লাবনীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’ 

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর