শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শেরপুর শহরের ঢাকলহাটীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিশুকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আপডেট : ২৩ মে ২০২৬, ১২:০৭ পিএম

শেরপুর শহরের ঢাকলহাটীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিশুকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার ওই শিশুটি গত পাঁচ দিন আগে রাতে তার চাচার বাড়িতে বসে মোবাইল দেখতেছিল। এ সময় প্রতিবেশী শাহীন মিয়ার ছেলে কাওসার মিয়া (২১) ওই শিশুকে মুখ চেপে ধরে বাড়ির ঝোপে নিয়ে ধর্ষণ করে। এতে ওই শিশুটির রক্তক্ষরণ হয়। অভিযোগ উঠেছে, বিষয়টি স্থানীয় কতিপয় কয়েকজন ব্যক্তির পরামর্শে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ফলে নির্যাতিত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

এ অবস্থায় শুক্রবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় অভিযুক্ত কাওসারের মা ও তাদের লোকজন শুক্রবার দুপুরে তাকে শেরপুর জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় দ্রুত অভিযুক্তের  মা হাসপাতাল থেকে সটকে পড়ে। পরে শিশুটিকে রাতে গাইনি বিভাগে ভর্তি করা হয়। 

এদিকে বিষয়টি স্থানীয় সাংবাদিকেরা জানতে পেরে শেরপুর সদর থানা-পুলিশকে জানায়। এরপর পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। 

জানা গেছে, ভুক্তভোগী শিশুটি বাবা-মায়ের বিচ্ছেদের পর সৎ মায়ের সঙ্গে বসবাস করে আসছে। পরে তার নিজের মা বিষয়টি জানার পর ওই মা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান শেরপুর সদর থানার পুলিশ। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোফাজ্জল হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে অবজারভেশনে রাখা হয়েছে। 

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘ভুক্তভোগীর মা অভিযোগ দেবেন। আমরা এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। এ নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।’ 

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
লোডিং...

এলাকার খবর