নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৬, ১০:১৩ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের বাড়ির ব্যস্তার মধ্যে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে গোসলে নেমে দুই শিশু পানিতে তলিয়ে মারা গেছে। দুই শিশু সম্পর্কে তারা বোন।

শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার ও নোহা আক্তার। নিজাম উদ্দিনের এই দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, বাড়িতে নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে বাড়িতে শিশুদের মা কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে বাবা নিজাম উদ্দিনও বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

কিছু সময় পর পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে যান। পরে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাটোরে শিশু সন্তানের সামনে গলায় ওড়না প্যাঁচ দিয়ে স্বামী রাকিব হোসেন ও স্ত্রী লিজা খাতুন আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার কাফুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী নূর ইসলাম ৩৩ নম্বর ওযার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বলে জানিয়েছে স্বজনরা। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে...
মানিকগঞ্জে শতাধিক ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। সদর উপজেলায় বিষাক্ত ধোঁয়া ও  ইটভাটার বর্জ্যে কারণে নষ্ট হচ্ছে প্রায় দুইশো বিঘা ফসলি জমির ধান। শুকিয়ে যাচ্ছে গাছ, পাতায় দেখা...
বিদেশি জাতের আম চাষে ঝুঁকছে খাগড়াছড়ির কৃষকরা। পাহাড়ের উপযোগী আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে বিদেশি আম চাষে সাফল্য পাচ্ছেন তারা। দেশি আমের তুলনায় ৫ থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব আম। তবে...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
মেলার আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামের ওপর হামলা হয়ে থাকতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ...
কবি আল মুজাহিদী ছিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আজীবন সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে যা...
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর